মেঘরূপ শুয়েছে পাথরে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মেঘ এসে শুয়েছে পাথরে
সেভাবে ছাগল শোয় আলপথে ঘুরে-ঘুরে -ঘুরে
সোনাদানা ছড়ানো রোদ্দুরে
হেঁটে ও স্থগিত হয়ে বহুকাল ধরে
মেঘ এসে শুয়েছে পাথরে
শুতেও জানেনা ব'লে, ছড়িয়ে রেখেছে পা-দুখানি
স্পষ্ট ও অস্পষ্টভাবে জানি
নীরব বিশ্রাম নয়, এ শুধু এলানো পা-দুখানি----
মেঘরূপ শুয়েছে পাথরে।।
১৯৮০
অগ্রন্থিত শক্তি চট্টোপাধ্যায়
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।