এই ঘুম চেয়েছিল বুঝি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
চলে গেল
আর কেউ ফিরে এলে না
এই ঘুম চেয়েছিল বুঝি!
আশেপাশে কেউ থাকবে না।
কারনে অকারনে কখনো বুঝি
নাম ধরে কেউ ডাকবে না!!
নিরালশ দেহ
অলস বিছানায়
কেউ পাশে নেই একলা তিমিরে!
ক্ষমা নেই ওরে ক্ষমা নেই জানি
নেই বুঝি কারো নিস্তার
অক্ষি যুগলে ঘুম ছুঁয়ে যাবে
করবে আঁধার বিস্তার।
তবু এই ঘুম বুঝি
কামনা করে নি
ধরণীর কোন মুসাফির
শূন্যের মাঝে পূর্ণ্য খুঁজিয়া
কোন মায়াজ্বালে অস্থির!
একটু খানি সুখের নেশায়
ছিল রক্তে আগুন দস্যি!
মিথ্যে সব মিথ্যের পিছনে
ধরাকে ভেবেছি নস্যি!
বন্ধু স্বজন, সুজন- সখীরা
কেউ হল না তো সঙ্গী
শোকের মিছিলে কেউ করে গেল
নানান রকম ভঙ্গী!
কি ফেলে গেছি অমূল্য রতন
খুঁজে শশকের মত ব্যস্ত
না পেলে কিছু স্বজনের মাঝে
ভুল হবে কত ন্যাস্ত!
কিসের মমতা কিসের ক্ষমতা
করে যায় সব নগ্ন!
চক্ষু বুঁজে চক্ষু মেলেনি
সকলে ছিল কি রুগ্ন!
ক্ষমা চাই আমি ক্ষমা চাই
এই রুদ্র প্রনয় মন্তর
ভেঙে চুরে সব কর সায়লব
বিধি অবুঝ কেন এ অন্তর!
আর কেউ ফিরে এলে না
এই ঘুম চেয়েছিল বুঝি!
আশেপাশে কেউ থাকবে না।
কারনে অকারনে কখনো বুঝি
নাম ধরে কেউ ডাকবে না!!
নিরালশ দেহ
অলস বিছানায়
কেউ পাশে নেই একলা তিমিরে!
ক্ষমা নেই ওরে ক্ষমা নেই জানি
নেই বুঝি কারো নিস্তার
অক্ষি যুগলে ঘুম ছুঁয়ে যাবে
করবে আঁধার বিস্তার।
তবু এই ঘুম বুঝি
কামনা করে নি
ধরণীর কোন মুসাফির
শূন্যের মাঝে পূর্ণ্য খুঁজিয়া
কোন মায়াজ্বালে অস্থির!
একটু খানি সুখের নেশায়
ছিল রক্তে আগুন দস্যি!
মিথ্যে সব মিথ্যের পিছনে
ধরাকে ভেবেছি নস্যি!
বন্ধু স্বজন, সুজন- সখীরা
কেউ হল না তো সঙ্গী
শোকের মিছিলে কেউ করে গেল
নানান রকম ভঙ্গী!
কি ফেলে গেছি অমূল্য রতন
খুঁজে শশকের মত ব্যস্ত
না পেলে কিছু স্বজনের মাঝে
ভুল হবে কত ন্যাস্ত!
কিসের মমতা কিসের ক্ষমতা
করে যায় সব নগ্ন!
চক্ষু বুঁজে চক্ষু মেলেনি
সকলে ছিল কি রুগ্ন!
ক্ষমা চাই আমি ক্ষমা চাই
এই রুদ্র প্রনয় মন্তর
ভেঙে চুরে সব কর সায়লব
বিধি অবুঝ কেন এ অন্তর!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন