ভেবেছিলাম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ইস্টিশান নতুন –রেলগাড়ি
ভেবেছিলাম শূন্যে দেবো পাড়ি
হঠাৎ এসে বল্লে — তুমি যাবে।
বিদেশ-বিভুঁই, কেউ কি জানে ঘর?
শুধোই, যাতে শুন্যে অতঃপর
তোমার স্পর্শাবে
ভয়ের থরোথরো কনকরাঙা
তুমি আমার চুম্বনে আধ-ভাঙা
পারদে, কিংখাবে
ইস্টিশান নতুন–রেলগাড়ি
ভেবেছিলাম শূন্যে দেবো পাড়ি
হঠাৎ এসে বল্লে — তুমি যাবে!
কাব্যগ্রন্থ -
'ধর্মে আছো জিরাফেও আছো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।