ভালোবাসার আপন সুদিন
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটা দিনের মধ্যে আমার সমস্ত দিন থুবড়ে থাকে
যেমন লোকটা কবরখানার গর্তে গোপন ঢেকেছে মুখ
ঠিক তেমনি জুড়ে থাকে হাজার দিনের মধ্যে দিনটি
ভালোবাসার আপন সুদিন উচিত ব’লে দাও আমাকে
দাও আমাকে পাতায় চেরা আকাশ থেকে টুকরো আলোয়
ভিজোতে গা, কিংবা যখন চাঁদ উঠেছে লম্বালম্বি
তখন ভাঙা নাচের ধুলো মাখতে আমার সর্বঅঙ্গে আমাকে দাও
সনির্বন্ধ তৃষ্ণা যখন চাখ্তে ভালো
গরল, মানে দধির মাটা – উপরে শর্করা চিনি
অর্ধখানা লগ্নীকৃত, অর্ধ থাকে বিকিকিনির
জন্য খোলা, সর্বজননী —
অতীতে মুখ জুব্ ড়ে থাকে ভালোবাসার
আপন সুদিন উচিত ব'লে দাও আমাকে।
কাব্যগ্রন্থ
'সুন্দর এখানে একা ন '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।