আমাদের সম্পর্ক
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ঈশ্বর থাকেন জলে
তাঁর জন্য বাগানে পুকুর
আমাকে একদিন কাটতে হবে।
.
আমি একা...
ঈশ্বর থাকুন কাছে, এই চাই--জলেই থাকুন!
.
জলের শান্তিটি তাঁর চাই, আমি, এমনই বুঝেছি
কাছাকাছি থাকলে শুনি মানুষের সঙ্গে দীর্ঘদিন
সম্পর্ক রাখাই দায়
.
তিনি তো মানুষ নন!
তা ছাড়াও, দূরের বাগানে
--থাকলে, শূন্য দূরত্বও
আমাদের সম্পর্ক বাঁচাবে।
তাঁর জন্য বাগানে পুকুর
আমাকে একদিন কাটতে হবে।
.
আমি একা...
ঈশ্বর থাকুন কাছে, এই চাই--জলেই থাকুন!
.
জলের শান্তিটি তাঁর চাই, আমি, এমনই বুঝেছি
কাছাকাছি থাকলে শুনি মানুষের সঙ্গে দীর্ঘদিন
সম্পর্ক রাখাই দায়
.
তিনি তো মানুষ নন!
তা ছাড়াও, দূরের বাগানে
--থাকলে, শূন্য দূরত্বও
আমাদের সম্পর্ক বাঁচাবে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।