এই বিদেশে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এই বিদেশে সবই মানায় -
পা-চাপা প্যান্ট, জংলা জামা
ধোপদুরস্ত গলার রুমাল, সঙ্গে থাকলে অশ্বত্থামা
এই বিদেশে সবই মানায়।
ব্রায়ার-পাইপ, তীক্ষ্ণ জুতো
নাকের গোড়ায় কামড়ে-বসা কালো কাঁচে রোদের ছুতো
এই বিদেশে সবই মানায়।
কিন্তু তোমার তালছড়িটা -
মেঘে মেদুর সেই যে বক্ষে বাস্তুভিটা
যেখান থেকে বাকি জীবন করবে শুরু বলেই এলে -
সেইখানে আজ অভয় পেলে
এই বিদেশে সবই মানায়।।
(কাব্যগ্রন্থ : সোনার মাছি খুন করেছি)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।