মুখখানি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ফুঁ দিয়ে উড়িয়ে ধুলাে, দেখি মুখখানি
পাতার আড়াল থেকে দেখি মুখখানি,
একা একা,
মুখখানি লক্ষবার দেখা,
মুখখানি কোটিবার দেখা
একা একা,
মুখখানি লক্ষবার দেখা।
কাব্যগ্রন্থ
'কিছু মায়া রয়ে গেলো'
প্রগতি , ১৩৯৩
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।