চাঞ্চল্য, তোমাকে আমি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
চাঞ্চল্য, তোমাকে আমি রাত-ভিতের স্তব্ধ বাগানের
মাটির গভীরে, নিচে রেখে আসি
দিই এক টুকরো কানি, রসকরা এবং পেয় জল
চাঞ্চল্য, তোমাকে আমি বাগানের নথ, শিকড়ের
পাহারায় রেখে আসি,কারাগারে,ফাটকে. পুলিশে…
তালকানা বাদুড় জানে আর কিছু জোনাকি নবীন
তদন্তকারীর মতো জেনে যায়---সন্দেহও করে
কেন আমি, নিজেকে না ঢেকে রেখে, চাঞ্চল্য কবর দিই রাতে?
বাদুড় গায়ের কালি ঢেলে দেয় রাত্রিকে সাজাতে
মনে হয়, কাজে আর চিন্তনে ঘটেছে ঘোর ভুল
চাঞ্চল্যের হাত থেকে ছাড়া পেতে মিথ্যে বাঁচিয়েছি
নিজেকে, সহজ ছিলো যার সবই ত্যাগ করে যাওয়া॥
কাব্যগ্রন্থ ---
'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান'
[কবি ও কবিতা ॥ মহালয়া ১৩৭৬]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।