পিছনে যাবার রাস্তা নেই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
শাদা বালি অব্যর্থ হাড়ের রঙ বনের ছায়ায়,
মানুষের মহিমার কাছে দায়ী
নদীপারে
নিভৃত কঠিন বাংলাে সিঁথি-সিঁড়ি সব
পড়ে আছে
পিছনে যাবার রাস্তা নেই।
পাহাড়চূড়ার খড় সর্ষেফুল কানাভাঙা ক্ষেত
অতসীর হাতে-তৈরি
আসনের বাসনার মতাে দীর্ঘস্থায়ী
যদি তুমি এদেশের হাতে নিজেকে সম্পূর্ণ করে দিতে চাও, দাও
ফিরে পাবে
হিমজল শার্শি কাচ চুরমার আওয়াজে
দাঁড়াবার যােগ্য জায়গা বনভূমিময় যদি তুমি এদেশের হাতে ...
খাদে ডায়না, অলক্ষ্য ধুনুরি
মেঘের সাম্রাজ্য ধােনে
কমলা–কাঞ্চনে -ভরা মােঙ্গল বাজার
স্বপ্নের ভিতরে,পথে অসংখ্য হোঁচট খায় চাঁদ
রাত্রিবেলা
পিছনে যাবার রাস্তা নেই॥
কাব্যগ্রন্থ
'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান'
[দেশ ॥ ২৩ মার্চ ১৯৬৮]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।