একটি পরমাদ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বহুকালের সাধ ছিলো তাই কইতে কথা বাধছিলো।
দুয়ার খুলে দেখিনি-ওই একটি পরমাদ ছিলো।
যখন তুমি দাঁড়াও এসে
আন্ধারে- রোদ্দুরে ভেসে
হাসির ছটা ভুলিয়ে গেলো-ভিতরে কেউ কাঁদছিলো।
বহুকালের সাধ ছিলো, তাই কইতে কথা বাধছিলো।
ও-মন দরদ দিয়েছো তায়
রাত-ভেজানো বনের লতায়
একদিবসের প্রেমে প্রখর স্মরবিরহ বাদ ছিলো
দুয়ার খুলে দেখিনি, ওই একটি পরমাদ ছিলো।
ডাকাত ভালোমানুষ সেজে
আড়ালে হাত কামড়ে নিজের
রক্তচোষা এক ছাপোষার হৃদয়হরণ সাধ ছিল॥
#প্রভু_নষ্ট_হয়ে_যাই_১৯৭২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।