বিভাগঃ কবিতা
হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে
হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে কে তোমারে আন্দোলিছে বিরাট মন্থনে অনন্ত বরষ ধরি। দেবদৈত্যদলে কী রত্ন সন্ধান লাগি তোমার অতলে অশান্ত আবর্ত নিত্য রেখেছে জাগায়ে পাপে-পুণ্যে সুখে-দুঃখে ক্ষুধায়-তৃষ্ণায় ফেনিল ক...
রবীন্দ্রনাথ ঠাকুর
হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে
“হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে।’ গিয়েছে রজনী, উঠে দিনমণি, চলেছি সাগরস্নানে। উষার আভাসে তুষারবাতাসে পাখির উদার গানে শয়ন তেয়াগি উঠিয়াছি জাগি, চলেছি সাগরস্নানে। “শুধাই তোমার কাছে সে সাগর কোথা আছে।’ ...
রবীন্দ্রনাথ ঠাকুর
হাতে কোনো কাজ নেই
হাতে কোনো কাজ নেই, নওগাঁর তিনকড়ি সময় কাটিয়ে দেয় ঘরে ঘরে ঋণ করি। ভাঙা খাট কিনেছিল, ছ পয়সা খরচা– শোয় না সে হয় পাছে কুঁড়েমির চর্চা। বলে, “ঘরে এত ঠাসা কিঙ্কর কিঙ্করী, তাই কম খেয়ে খেয়ে দেহটারে ক্ষীণ করি।’ ...
রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয়-আকাশ
আমি ধরা দিয়েছি গো আকাশের পাখি, নয়নে দেখেছি তব নূতন আকাশ । দুখানি আঁখির পাতে কী রেখেছ ঢাকি, হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস । হৃদয় উড়িতে চায় হোথায় একাকী আঁখিতারকার দেশে করিবারে বাস । ওই গগনেতে চেয়ে উঠিয়াছে...
রবীন্দ্রনাথ ঠাকুর
যখন আমায় বাঁধ আগে পিছে
যখন আমায় বাঁধ আগে পিছে, মনে করি আর পাব না ছাড়া। যখন আমায় ফেল তুমি নীচে, মনে করি আর হব না খাড়া। আবার তুমি দাও যে বাঁধন খুলে, আবার তুমি নাও আমারে তুলে, চিরজীবন বাহু-দোলায় তব এমনি করে কেবলি দাও নাড়া। ভয় ...
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজার বাড়ি
আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না সে তো; সে বাড়ি কি থাকত যদি লোকে জানতে পেত। রুপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাত, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। সাত মহলা কোঠায় সেথা থাকেন সুয়োরানী, সাত রাজার ধন...
রবীন্দ্রনাথ ঠাকুর
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে, ইংলণ্ডে দিকপ্রান্ত পেয়েছিল সেদিন তোমারে আপন বক্ষের কাছে, ভেবেছিল বুঝি তারি তুমি কেবল আপন ধন; উজ্জ্বল ললাট তব চুমি রেখেছিল কিছুকাল অরণ্যশাখার বাহুজালে, ঢেকেছ...
রবীন্দ্রনাথ ঠাকুর
যেদিন চৈতন্য মোর মুক্তি পেল লুপ্তিগুহা হতে
যেদিন চৈতন্য মোর মুক্তি পেল লুপ্তিগুহা হতে নিয়ে এল দুঃসহ বিস্ময়ঝড়ে দারুণ দুর্যোগে কোন্ নরকাগ্নিগিরিগহ্বরের তটে; তপ্তধূমে গর্জি উঠি ফুঁসিছে সে মানুষের তীব্র অপমান, অমঙ্গলধ্বনি তার কম্পান্বিত করে ধর...
রবীন্দ্রনাথ ঠাকুর
যদি ইচ্ছা কর তবে কটাক্ষে হে নারী
যদি ইচ্ছা কর তবে কটাক্ষে হে নারী, কবির বিচিত্র গান নিতে পার কাড়ি আপন চরণপ্রান্তে; তুমি মুগ্ধচিতে মগ্ন আছ আপনার গৃহের সংগীতে। স্তবে তব নাহি কান, তাই স্তব করি, তাই আমি ভক্ত তব, অনিন্দ্যসুন্দরী। ভুবন তোম...
রবীন্দ্রনাথ ঠাকুর
মৌন
যাহা-কিছু বলি আজি সব বৃথা হয়, মন বলে মাথা নাড়ি—এ নয়, এ নয়। যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম সে কথা বাজে না কেন এ বীণায় মম। সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে হৃদয়আকাশ ঘিরে ঘনঘোর মেঘে; মাঝে মাঝে বিদ্যুতের বিদী...
রবীন্দ্রনাথ ঠাকুর