মূল বিষয়বস্তুতে যান

বিভাগঃ কবিতা

সাম্যনীতি

কহিল ভিক্ষার ঝুলি, হে টাকার তোড়া, তোমাতে আমাতে, ভাই, ভেদ অতি থোড়া— আদান-প্রদান হোক। তোড়া কহে রাগে, সে থোড়া প্রভেদটুকু ঘুচে যাক আগে। (কণিকা কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

বিফল নিন্দা

‘তোরে সবে নিন্দা করে গুণহীন ফুল’ শুনিয়া নীরবে হাসি কহিল শিমূল, যতক্ষণ নিন্দা করে, আমি চুপে চুপে ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে। (কণিকা কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

দিগন্তে ওই বৃষ্টিহারা

দিগন্তে ওই বৃষ্টিহারা মেঘের দলে জুটি লিখে দিল—আজ ভুবনে আকাশভরা ছুটি। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

থাকে সে কাহালগাঁয়

থাকে সে কাহালগাঁয়; কলুটোলা আফিসে রোজ আসে দশটায় এক্কায় চাপি সে। ঠিক যেই মোড়ে এসে লাগাম গিয়েছে ফেঁসে, দেরি হয়ে গেল ব’লে ভয়ে মরে কাঁপি সে– ঘোড়াটার লেজ ধ’রে করে দাপাদাপি সে। (খাপছাড়া কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

নাম তার সন্তোষ

নাম তার সন্তোষ, জঠরে অগ্নিদোষ, হাওয়া খেতে গেল সে পচম্বা। নাকছাবি দিয়ে নাকে বাঘনাপাড়ায় থাকে বউ তার বেঁটে জগদম্বা। ডাক্তার গ্রেগ্‌সন দিল ইনজেক্‌শন– দেহ হল সাত ফুট লম্বা। এত বাড়াবাড়ি দেখে সন্তোষ কহে হেঁক...

রবীন্দ্রনাথ ঠাকুর

যখন গগনতলে

যখন গগনতলে অাঁধারের দ্বার গেল খুলি সোনার সংগীতে উষা চয়ন করিল তারাগুলি। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

দামামা ওই বাজে

দামামা ওই বাজে, দিন-বদলের পালা এল ঝোড়ো যুগের মাঝে। শুরু হবে নির্মম এক নূতন অধ্যায়, নইলে কেন এত অপব্যয়-- আসছে নেমে নিষ্ঠুর অন্যায়, অন্যায়েরে টেনে আনে অন্যায়েরই ভূত ভবিষ্যতের দূত। কৃপণতার পাথর-ঠেল...

রবীন্দ্রনাথ ঠাকুর

তারা ও আঁখি

কাল সন্ধ্যাকালে ধীরে সন্ধ্যার বাতাস , বহিয়া আনিতেছিল ফুলের সুবাস । রাত্রি হ ' ল , আঁধারের ঘনীভূত ছায়ে পাখিগুলি একে একে পড়িল ঘুমায়ে । প্রফুল্ল বসন্ত ছিল ঘেরি চারি ধার আছিল প্রফুল্লতর যৌবন তোমার , ত...

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমাদের জানি তবু আমরা যে দূরের মানুষ

তোমাদের জানি, তবু তোমরা যে দূরের মানুষ। তোমাদের আবেষ্টন, চলাফেরা, চারি দিকে ঢেউ ওঠা-পড়া, সবই চেনা জগতের তবু তার আমন্ত্রণে দ্বিধা-- সবা হতে আমি দূরে, তোমাদের নাড়ীর যে ভাষা সে আমার আপন প্রাণের, বিষণ্ন...

রবীন্দ্রনাথ ঠাকুর

তালগাছ

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায়; কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার,-- মনে মনে ভাবে, বুঝি ডান...

রবীন্দ্রনাথ ঠাকুর

Loading...