বিভাগঃ কবিতা
দাড়ীশ্বরকে মানত ক’রে
দাড়ীশ্বরকে মানত ক’রে গোঁপ-গাঁ গেল হাবল– স্বপ্নে শেয়ালকাঁটা-পাখি গালে মারল খাবল। দেখতে দেখতে ছাড়ায় দাড়ি ভদ্র সীমার মাত্রা– নাপিত খুঁজতে করল হাবল রাওলপিণ্ডি যাত্রা। উর্দু ভাষায় হাজাম এসে বক্ল আবল-তাবল...
রবীন্দ্রনাথ ঠাকুর
দান
. কাঁকন-জোড়া এনে দিলেম যবে, ভেবেছিলেম, হয়তো খুশি হবে। তুলে তুমি নিলে হাতের 'পরে, ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক-তরে, পরেছিলে হয়তো গিয়ে ঘরে - হয়তো বা তা রেখেছিলে খুলে। এলে যেদিন বিদায় নেবার রাতে কাঁকন...
রবীন্দ্রনাথ ঠাকুর
দুই বন্ধু
মূঢ় পশু ভাষাহীন নির্বাক্হৃদয়, তার সাথে মানবের কোথা পরিচয়! কোন্ আদি স্বর্গলোকে সৃষ্টির প্রভাতে হৃদয়ে হৃদয়ে যেন নিত্য যাতায়াতে পথচিহ্ন পড়ে গেছে, আজো চিরদিনে লুপ্ত হয় নাই তাহা, তাই দোঁহে চিনে। সেদিনের ...
রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখশিখার প্রদীপ জ্বেলে
দুঃখশিখার প্রদীপ জ্বেলে খোঁজো আপন মন, হয়তো সেথা হঠাৎ পাবে চিরকালের ধন। (স্ফুলিঙ্গ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
দাঁয়েদের গিন্নিটি
দাঁয়েদের গিন্নিটি কিপ্টে সে অতিশয়, পান থেকে চুন গেলে কিছুতে না ক্ষতি সয়। কাঁচকলা-খোষা দিয়ে পচা মহুয়ার ঘিয়ে ছেঁচকি বানিয়ে আনে– সে কেবল পতি সয়; একটু করলে “উহুঁ’ যদি এক রতি সয়! (খাপছাড়া কাব্যগ্রন্থ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
দুর্লভ জন্ম
একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন-’পরে অন্তিম নিমেষ। পরদিনে এইমত পোহাইবে রাত, জাগ্রত জগৎ-’পরে জাগিবে প্রভাত। কলরবে চলিবেক সংসারের খেলা, সুখে দু:খে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের প...
রবীন্দ্রনাথ ঠাকুর
দূর
পুজোর ছুটি আসে যখন বকসারেতে যাবার পথে — দূরের দেশে যাচ্ছি ভেবে ঘুম হয় না কোনোমতে । সেখানে যেই নতুন বাসায় হপ্তা দুয়েক খেলায় কাটে দূর কি আবার পালিয়ে আসে আমাদেরই বাড়ির ঘাটে ! দূরের সঙ্গে কাছের কেবল কেনই ...
রবীন্দ্রনাথ ঠাকুর
যখন জলের কল
যখন জলের কল হয়েছিল পলতায় সাহেবে জানালো খুদু, ভরে দেবে জল তায়। ঘড়াগুলো পেত যদি শহরে বহাত নদী, পারেনি যে সে কেবল কুমোরের খলতায়। (খাপছাড়া কাব্যগ্রন্থ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার দয়া যদি চাহিতে নাও জানি
তোমার দয়া যদি চাহিতে নাও জানি তবুও দয়া করে চরণে নিয়ো টানি। আমি যা গড়ে তুলে আরামে থাকি ভুলে সুখের উপাসনা করি গো ফলে ফুলে– সে ধুলা-খেলাঘরে রেখো না ঘৃণাভরে, জাগায়ো দয়া করে বহ্নি-শেল হানি। সত্য মুদে আছে দ...
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমায় আমার প্রভু করে রাখি
তোমায় আমার প্রভু করে রাখি আমার আমি সেইটুকু থাক্ বাকি। তোমায় আমি হেরি সকল দিশি, সকল দিয়ে তোমার মাঝে মিশি, তোমারে প্রেম জোগাই দিবানিশি, ইচ্ছা আমার সেইটুকু থাক্ বাকি– তোমায় আমার প্রভু করে রাখি। তোমায় আ...
রবীন্দ্রনাথ ঠাকুর