একটি কবিতা যেন
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটি কবিতা যেন মারা গেছে অর্থাৎ ক্রমিকে
সাজানো হয় নি তাকে
ফেলে আসা পার্থিব যেমন
গাছ যার মুণ্ডে মাটি, শিকড় হয়েছে ঊর্ধ্ববাহু
তেমনি, কবিতা যেন মারা গেছে অর্থাৎ শুরুর
সাধ্য মোটে পারে নি গোছাতে শেষ ...
সত্যি শেষ আছে কবিতার?
সবারই আগের জ্ঞান গড়িমসি বদলে বদলে যায়
শুধু কবিতার মৃত্যু দেখে কবি আরেক বিমূঢ়
শব্দের প্রকাণ্ড তাল নিয়ে বসে, কাটাকুটি খেলে
প্রাক্তন ব্রাহ্মণ যেন এদেশের সপত্নীসংকুল!
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।