তোমারি মহিমা সব
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
তোমারি মহিমা সব বিশ্বপালক করতার।
করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার।
বিশ্বপালক করতার।
রোজ-হাশরের বিচার-দিনে তুমিই মালিক এয়্ খোদা,
আরাধনা করি প্রভু, আমরা কেবলি তোমার।
বিশ্বপালক করতার॥
সহায় যাচি তোমারি নাথ দেখাও মোদের সরল পথ
তাদের পথে চালাও খোদা বিলাও যাদের পুরষ্কার।
বিশ্বপালক করতার॥
অবিশ্বাসী ধর্ম্মহারা যাহারা সে ভ্রান্ত-পথ,
চালায়ো না তাদের পথে, এই চাহি পরওয়ারদেগার।
বিশ্বপালক করতার॥
[জুলফিকার]

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।