গৃহিণীহীন শ্বশুরালয়ে
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
শ্যালীসভায়
আমি হাসতে চাই তো তোদের মতন
পরান খুলে সই,-
ভালো বাসতে চাই তো তোদের মতন
কিন্তু পারি কই?
তোদের সুখে, তোদের ব্যথায়,
গল্পে গানে হাসির কথায়,
সকল কথা ভুলায়, শুধু
একটি কথা কই;
আমি তাইতে এমন হাসির হাটে -
উদাস হয়ে রই!
তোমরা ভাবছ, কচ্চি এত-
সত্যি কথা সই,
কোচ্চ এত-সত্যি, আমি
অস্বীকার তো নই,
কিন্তু যাহার চোখের দেখা
সকল করা কোত্ত একা,
সেই পাগল করা পরশমণি
আজকে হেথা কই?
তারই কথা জাগছে মনে,-
তাইকে এমন হই!
আমি তোদের মতন পরান খুলে
হাসতে চাই তো সই-
আমি তোদের মতন আপন ভুলে,
মিশতে চাই তো ওই!
তোদের সুখে দুঃখে ব্যথায়,
রঙ্গে রসে হাসির কথায়,
সকল কথা ভুলায়, শুধু
একটি কথা কই;-
আমি তাইতে তোদের হাসির হাটে
নীরব হয়ে রই!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।