মহাগ্রহণ
এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস · ১ মিনিট পড়ার সময় ·
অনেক সংকল্প আশা নিভে মুছে গেল;
হয়তো এমনই শুরু হবে।
আজকের অবস্থান ফুরিয়ে যাবে কি
নতুন ব্যাপ্তির অনুভবে।
মানুষ এ পৃথিবীতে ঢের দিন আছে;
সময়ের পথে ছায়া লীন
হয়নি এখনও তার, তবুও সে মরুর ভিতরে
একটি বৃক্ষের মত যেন যুক্তিহীন;
সফলতা অন্বেষণ ক’রে
হারিয়ে ফেলেছে প্রাণ, নিকেতন, জল;
প্রেম নেই, শূন্যলোকে সত্য-লাভ তার
অর্ধসত্য অসত্যের মতন নিস্ফল।
ভুলের ভিতর থেকে ভুলে
গ্লানির ভিতর থেকে গ্লানির ভিতরে
মানুষ যে গ্রহণের সূর্যে চলেছে
তা; তবে শাশ্বত গ্রহণ সৃষ্টি করে!
কাব্যগ্রন্থ - আলোপৃথিবী
হয়তো এমনই শুরু হবে।
আজকের অবস্থান ফুরিয়ে যাবে কি
নতুন ব্যাপ্তির অনুভবে।
মানুষ এ পৃথিবীতে ঢের দিন আছে;
সময়ের পথে ছায়া লীন
হয়নি এখনও তার, তবুও সে মরুর ভিতরে
একটি বৃক্ষের মত যেন যুক্তিহীন;
সফলতা অন্বেষণ ক’রে
হারিয়ে ফেলেছে প্রাণ, নিকেতন, জল;
প্রেম নেই, শূন্যলোকে সত্য-লাভ তার
অর্ধসত্য অসত্যের মতন নিস্ফল।
ভুলের ভিতর থেকে ভুলে
গ্লানির ভিতর থেকে গ্লানির ভিতরে
মানুষ যে গ্রহণের সূর্যে চলেছে
তা; তবে শাশ্বত গ্রহণ সৃষ্টি করে!
কাব্যগ্রন্থ - আলোপৃথিবী
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।