অন্ধ আতুর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যেন সে এক অন্ধ আতুর পথের মধ্যে দাঁড়িয়ে বলে :
আমায় সকল বিপদ থেকে মুক্ত করাে কী কৌশলে দৃশ্যে তােমার চোখ ত ধাঁধায়,
আমার মতন একমুখীনে কেমন করে করলে মানুষ , দেশান্তরী ... রাত্রিদিনে ?
পথের মধ্যে দাঁড়িয়ে আতুর এইভাবে মেঘ করছে জড়াে বৃষ্টি হবে
কিংবা পাড়াপড়শি এসে শঙ্কাহর
ঝড় থেকে গুণ দিচ্ছে খুলে ... বরং তাকে পত্রবাহক করলে মানায় ...
বলছে আতুর,জল মানে কি সুপ্ত দাহ ?
এইভাবে সে দাঁড়িয়ে আছে অপরাধের আড়াল - ভরা বালুর মধ্যে ডুবিয়ে জীবন,
সেই যেখানে থাকেন তিনি কারণ সে তাে হৃদয়গ্রাহ্য ,সার করেছে মূর্তি গড়া
পূজার প্রদীপ ভাঙছে লেখক ! সেই মনীষার আমরা ঋণী !
অগ্রন্থিত কবিতা
ধ্বনি ১২/১২/৬৯
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।