নতুন পথিক
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
নতুন দিনের মানুষ তোরা
আয় শিশুরা আয়!
নতুন চোখে নতুন লোকের
নতুন ভরসায়।
নতুন তারার বেভুল পথিক
আসলি ধরাতে
ধরার পারে আনন্দ-লোক
দেখা ইশারায়।
খেলার সুখে মাখলি তোরা
মাটির করুণা,
এই মাটিতে স্বর্গ রচিস,
তোদের মহিমায়।
আয় শিশুরা আয়!
নতুন চোখে নতুন লোকের
নতুন ভরসায়।
নতুন তারার বেভুল পথিক
আসলি ধরাতে
ধরার পারে আনন্দ-লোক
দেখা ইশারায়।
খেলার সুখে মাখলি তোরা
মাটির করুণা,
এই মাটিতে স্বর্গ রচিস,
তোদের মহিমায়।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।