দুই চড়ুই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
জালির নিচে স্থিতিস্থাপক তেমন কিছু নেই।
দুই চড়ুই কুড়িয়ে আনে সমানে খড়কুটো,
বেশির ভাগ ছড়িয়ে পড়ে শীতল মেজেতেই,
গৃহগড়ার শুরুর, মুখে জালির শত ফুটো!
সহসা ডিম ভাঙবে, শেষ কামনা অভিলাষ -
দুই চড়ুই জালির ফাঁকে করুণ ভাবে বসবে,
একবারের মেলার শেষে দ্বিতীয় হাঁসফাঁস,
খড়কুটোয় ভরিয়ে পাটা দারুণভাবে বসবে -
বাতাস ডাকাতিয়ার হাতে চড়ুইঘর ধসবেই,
দুই চড়ুই কুড়িয়ে আনুক যত না খড়কুটো!
(কাব্যগ্রন্থ : শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।