ক্ষুদ্র অনন্ত
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
অনন্ত দিবসরাত্রি কালের উচ্ছ্বাস —
তারি মাঝখানে শুধু একটি নিমেষ ,
একটি মধুর সন্ধ্যা , একটু বাতাস ,
মৃদু আলো – আঁধারের মিলন – আবেশ —
তারি মাঝখানে শুধু একটুকু জুঁই
একটুকু হাসিমাখা সৌরভের লেশ ,
একটু অধর তার ছুঁই কি না – ছুঁই ,
আপন আনন্দ লয়ে উঠিতেছে ফুটে
আপন আনন্দ লয়ে পড়িতেছে টুটে ।
সমগ্র অনন্ত ওই নিমেষের মাঝে
একটি বনের প্রান্তে জুঁই হয়ে উঠে ।
পলকের মাঝখানে অনন্ত বিরাজে ।
যেমনি পলক টুটে ফুল ঝরে যায় ,
অনন্ত আপনা – মাঝে আপনি মিলায় ।।
(কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
তারি মাঝখানে শুধু একটি নিমেষ ,
একটি মধুর সন্ধ্যা , একটু বাতাস ,
মৃদু আলো – আঁধারের মিলন – আবেশ —
তারি মাঝখানে শুধু একটুকু জুঁই
একটুকু হাসিমাখা সৌরভের লেশ ,
একটু অধর তার ছুঁই কি না – ছুঁই ,
আপন আনন্দ লয়ে উঠিতেছে ফুটে
আপন আনন্দ লয়ে পড়িতেছে টুটে ।
সমগ্র অনন্ত ওই নিমেষের মাঝে
একটি বনের প্রান্তে জুঁই হয়ে উঠে ।
পলকের মাঝখানে অনন্ত বিরাজে ।
যেমনি পলক টুটে ফুল ঝরে যায় ,
অনন্ত আপনা – মাঝে আপনি মিলায় ।।
(কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।