সাজাবে আমাকে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
উত্তরের থেকে আসা সেই ধূপ আমাকে সাজাবে
সাজানো কঠিন বড়ো, তবু ধূপ, সাজাবে আমাকে
ধারা ও যন্ত্রণা, সেই তার মতো, জানানো কঠিন
উত্তরের ধূপ আজ আমাকে সাজাবে।
মানুষের খুব কাছ থেকে এই নির্যাতনময়
জ্বালাতন দেখে আসি, যদি চাই, পরিত্রাণ চাই
যদি পারি, তবু যেন জ্বালাতনই চাই
মরে যাই, মরে যাই,এই নির্যাতন জ্বালাতন
প্রেম থেকে কাছে আসি--- আসি-যাই, বিবাহ করিনা
জানিনা বলেই আছি, বহুকাল বিবাহ করিনা
বহুদিন করিনা বিবাহ, তবু আছি
এই নাই, এই আছি কোনও দিনও বিবাহ করিনা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।