বোবাকান্না
গদ্য কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
বিধি, আমাকে বাকরুদ্ধ করে দাও
দৃষ্টি দিয়ে শুধু সৃষ্টির তামাশা দেখাও
আর করতে চাই না শান্তির কলরব–
অনেক কথা বলার মাঝে দুঃখ হে রব।
বিধি, বিধানের কাছে পরাজয় করো না
বলতে গেলে অনেক কিছু বলা হয় না
কর্মে মানুষ ন্যায়বান অকর্মে শয়তান–
আকাশের মাঝে চাই না আমার স্থান।
বিধি, সান্ত্বনার গরজ কি শান্তির দুয়ারে
বড় যে হতে চায় বড় করো তারে
পাখনা ছাড়া মানবের কত প্রখর–
তার থেকে বিরত থাকায় শ্রেয়কর।
বিধি, মানুষেতে যদি থাকত অদৃশ্যশক্তি
তুমি স্রষ্টা আছ বলে মানত না যুক্তি
এতটুকু পেয়ে ক্ষুদ্র মনুষ্যের গর্ব কত–
আরটুকু পেলে তুমি জান মানুষ কী হত।
বিধি, কোথায় আছে দেখাও নরাধের ধাম
আমাকে জানতে হবে হীনাত্মার পরিণাম
মানুষ কেন মানুষের কাল হয় চিরকালে–
আমার বোবাকান্নাও স্তব্ধ করে দাও তা হলে।
২০ আষাঢ়, ১৪২০–
মানামা, আমিরাত।
দৃষ্টি দিয়ে শুধু সৃষ্টির তামাশা দেখাও
আর করতে চাই না শান্তির কলরব–
অনেক কথা বলার মাঝে দুঃখ হে রব।
বিধি, বিধানের কাছে পরাজয় করো না
বলতে গেলে অনেক কিছু বলা হয় না
কর্মে মানুষ ন্যায়বান অকর্মে শয়তান–
আকাশের মাঝে চাই না আমার স্থান।
বিধি, সান্ত্বনার গরজ কি শান্তির দুয়ারে
বড় যে হতে চায় বড় করো তারে
পাখনা ছাড়া মানবের কত প্রখর–
তার থেকে বিরত থাকায় শ্রেয়কর।
বিধি, মানুষেতে যদি থাকত অদৃশ্যশক্তি
তুমি স্রষ্টা আছ বলে মানত না যুক্তি
এতটুকু পেয়ে ক্ষুদ্র মনুষ্যের গর্ব কত–
আরটুকু পেলে তুমি জান মানুষ কী হত।
বিধি, কোথায় আছে দেখাও নরাধের ধাম
আমাকে জানতে হবে হীনাত্মার পরিণাম
মানুষ কেন মানুষের কাল হয় চিরকালে–
আমার বোবাকান্নাও স্তব্ধ করে দাও তা হলে।
২০ আষাঢ়, ১৪২০–
মানামা, আমিরাত।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।