শ্রেয়সী
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কতদিন গান গাইবাে বলে ভেবেছিলাম কতদিন গান গাইবাে
নদী চলেছে সাগরে জোর হাওয়া চলেছে সাগরে ঝড় নাইগাে
পরিত্যক্ত মাঠে শান্ত শস্য ফোটে সবুজ শান্ত শস্য ফুটে আছে
তেমন করে নাইবা এলে খানিক এসে দাঁড়াও আমার কাছে
কে কতদিন পুরানাে গান ভালােবাসার পুরানাে ভ্ৰম, কথার স্মৃতি
মনে ধরে বা রাখতে পারে বিরাগভরে, মৃত্যু দিল প্রীতি অসমান্তর
সে দুটি পথে সম্মেলনী কেইবা আশা করে
এ শুধু রাগ নিরাশা তুমি পান্থজন নাইবা এলে ঘরে।
ভগ্নী মনসালতার ঝাড় বিরক্ত কুশকাঁটার ক্ষোভ দেশান্তরে গেছে
ভেবেছি সেই সামান্য গান তুমি দাঁড়ালে শােনাবাে মৃদু , পাছে
তােমার শান্তি নষ্ট হয়, নিবেদনের নূতন উদাস ক্ষণিক মঞ্চ
দুর্লভ সে হৃদয়ে রাখব শ্রেষ্ঠ স্মৃতি , হৃদয়ে বসে থাকো বরঞ্চ।
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।