কবির-প্রত্যাবর্তন
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
জীবনানন্দ কবিতার কারিগর
এই বাংলার ধানসিঁড়িটির তীরে
হয়তো বা হাঁস নয়তো অন্য রূপে
বাংলার কবি ঠিক আসবেন ফিরে।
যেখানে সবুজ যেখানে কাঁঠাল বট
জারুল হিজল চিল শালিখের ভিড়
কুয়াশার বুকে একদিন তিনি ঠিক
ফিরে আসবেন ধানসিঁড়িটির তীর ।
ঘন কুয়াশায় হাজার বছর হেঁটে
কাঁঠাল ছায়ায় মাঠ ঘাট ভালবেসে
নীলাভ আকাশে সজিনার ফুল নিয়ে
ফিরে আসবেন কবিতার এই দেশে।
মাঝ রাত্তিরে যখন ঝরবে ধান
চড়ুই যখন কাঁঠালি চাঁপার নীড়ে
সোঁদা সোঁদা জলে শিশির গন্ধ মাখা
কবি ফিরবেন ধানসিঁড়িটির তীরে।
গুগলি, শামুক মলিন শ্যাওলা মাখা
গ্রাম বাংলার অনামি পুকুর পাড়,
মাঠের ইঁদুর ফণীমনসার ঝোপ
উপাদান হবে তার সব কবিতার।
মধুকর ডিঙা যাবে চম্পার কাছে
ভোরের দোয়েল আবার শোনাবে গান
অক্ষর দিয়ে কবি আঁকবেন ছবি
মায়াবী ছন্দ একটানা যার তান।
রূপসার জলে হয়তো কিশোর হয়ে
শাদা ছেঁড়া পালে ডিঙি তিনি বইবেন
হয়তো আবার আসবে শান্তি নিয়ে
নাটরের মেয়ে সেই বনলতা সেন…
এই বাংলার ধানসিঁড়িটির তীরে
হয়তো বা হাঁস নয়তো অন্য রূপে
বাংলার কবি ঠিক আসবেন ফিরে।
যেখানে সবুজ যেখানে কাঁঠাল বট
জারুল হিজল চিল শালিখের ভিড়
কুয়াশার বুকে একদিন তিনি ঠিক
ফিরে আসবেন ধানসিঁড়িটির তীর ।
ঘন কুয়াশায় হাজার বছর হেঁটে
কাঁঠাল ছায়ায় মাঠ ঘাট ভালবেসে
নীলাভ আকাশে সজিনার ফুল নিয়ে
ফিরে আসবেন কবিতার এই দেশে।
মাঝ রাত্তিরে যখন ঝরবে ধান
চড়ুই যখন কাঁঠালি চাঁপার নীড়ে
সোঁদা সোঁদা জলে শিশির গন্ধ মাখা
কবি ফিরবেন ধানসিঁড়িটির তীরে।
গুগলি, শামুক মলিন শ্যাওলা মাখা
গ্রাম বাংলার অনামি পুকুর পাড়,
মাঠের ইঁদুর ফণীমনসার ঝোপ
উপাদান হবে তার সব কবিতার।
মধুকর ডিঙা যাবে চম্পার কাছে
ভোরের দোয়েল আবার শোনাবে গান
অক্ষর দিয়ে কবি আঁকবেন ছবি
মায়াবী ছন্দ একটানা যার তান।
রূপসার জলে হয়তো কিশোর হয়ে
শাদা ছেঁড়া পালে ডিঙি তিনি বইবেন
হয়তো আবার আসবে শান্তি নিয়ে
নাটরের মেয়ে সেই বনলতা সেন…
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
কবিতাটি আগেই পড়েছি। জীবনান্দের সব নৈসর্গিক উপাদানকে শৈল্পিকভাবে তুলে এনে কবি তাঁর কবিয়ানা দেখিয়েছেন। শুভ কামনা কবির জন্য।
জমাতুল ইসলাম পরাগ • ২৮/৫/২০২৬
দারুণ লিখেছেন, কবি। শুভ কামনা নিরন্তর
জমাতুল ইসলাম পরাগ • ২৮/৫/২০২৬
ধন্যবাদ সাখাওয়াৎ আলম চৌধুরী। অনেক ধন্যবাদ।
সুদীপ্ত বিশ্বাস • ২৮/৫/২০২৬
দাদা সত্যিই প্রাণটা জুড়িয়ে গেলো এই কবিতা পড়ে। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।
সাখাওয়াৎ আলম চৌধুরী • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।