হে উষা, নিঃশব্দে এসো
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
হে উষা, নিঃশব্দে এসো,
আকাশের তিমিরগুণ্ঠন
করে উন্মোচন।
হে প্রাণ, অন্তরে থেকে
মুকুলের বাহ্য আবরণ
করো উন্মোচন।
হে চিত্ত, জাগ্রত হও,
জড়ত্বের বাধা নিশ্চেতন
করে উন্মোচন।
ভেদবুদ্ধি-তামসের
মোহযবনিকা, হে আত্মন,
করে উন্মোচন।
(স্ফুলিঙ্গ)
আকাশের তিমিরগুণ্ঠন
করে উন্মোচন।
হে প্রাণ, অন্তরে থেকে
মুকুলের বাহ্য আবরণ
করো উন্মোচন।
হে চিত্ত, জাগ্রত হও,
জড়ত্বের বাধা নিশ্চেতন
করে উন্মোচন।
ভেদবুদ্ধি-তামসের
মোহযবনিকা, হে আত্মন,
করে উন্মোচন।
(স্ফুলিঙ্গ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।