দুজনের কেউ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পাতার ভিতরে আছে
সবুজে - হলুদে
আছে দীর্ঘ রেশারেশি।
কে কাকে কখন কোন সুযোগে দাবিয়ে দিয়ে
হবে নিরঙ্কুশ!
এ যায় ছায়ার কাছে,
এ যায় রোদ্দুরে।
এ যদি পেতেছে হাত,
ও হাত বাড়িয়ে দেয় দিগন্তের দিকে ...
কোন হাত স্পর্শ পাবে ছায়া বা রোদ্দুর?
হাতে যার অধিকার সে কিছু জানে না।
পাতার যে - অধিকারী, তারও জানা নেই!
কাব্যগ্রন্থ
'আমি একা, বড়ো একা'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।