খোশ আমদেদ
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
আসিলেকে গো অতিথি উড়ায়ে নিশান সোনালী।
ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি।।
দখিণেরহালকা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতী।
শবে'বরাত আজ উজালা গো আঙিনায় জ্বলল দীপালি।
আলিবন্ঝুমকি বাজায়, গায় "মোবারক-বাদ" কোয়েলা।
উলসি'উপচে প'ল পলাশ অশোক ডালের ঐ ডালি।।
প্রাচীন ঐ বটের ঝুরির দোলনাতে হায় দুলিছে শিশু।
ভাঙা ঐ দেউল-চূড়ে উঠল বুঝি নৌ-চাঁদের ফালি।।
এল কি অলখ-আকাশ বেয়ে তরুণ হারুণ আল-রশীদ।
এল কি আল-বেরুনী হাফিজ খৈয়াম কায়েস গাজ্জালী।।
সানাইয়াঁভয়রোঁ বাজায়, নিঁদ্-মহলায় জাগল শাহজাদী।
কারুনেররুপার পুরে নূপুর-পায়ে আসল রুপওয়ালী।।
খুশীর এ বুলবুলিস্তানে মিলেছে ফরহাদ শিরী।
লাল এলায়লি লোকে মজনু হর্দ্দম চালায় পেয়ালী।।
বাসি ফুলকুড়িয়ে মালা না-ই গাঁথিলি, রে ফুল-মালি।
নবীনেরআসার পথে উজাড় ক'রে দে ফুল ডালি।।
[জিঞ্জির]
পদ্মা
২৭-২-২৭
------------------------------------------------------
১৯২৭ খ্রীস্টব্দে ২৭শে ফেব্রুয়ারী ঢাকা মুসলিম হলে মুসলিম সাহিত্য
সমাজের বার্ষিক সম্মিলনে উদ্বোধন সঙ্গীত হিসাবে কবি গানটি গান।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।