কিশোরবেলার ঘুম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কিশোর বেলার ঘুম ভেঙে গেছে হঠাৎ সন্ধ্যায়,
তোমাকে সহস্র নামে ডেকেছি সন্ধ্যায়,
ধরেছি ও মুখসাজ করতলে, চুম্বন করেছি,
সেই স্মৃতি মনে করে হয়েছি পাগল।
হয়েছি অশ্বের মতো তেজী আর স্বেদেও ডাগর,
ধরেছি তোমার দুটি স্তন এক কঠিন আবেগে ;
কিশোরবেলার এক থরোথরো যন্ত্রণার জ্বরে —
কয়েক দশক পরে এই ঘোর, এই আলিঙ্গন !
তোমার মুখের ' পরে মুখস্থাপন করে বলি;
তুমি মোর যুঁইগন্ধ, তুমি চামেলির মাংসভুক,
তোমার চুলের ছটা অন্ধ করে দিয়েছে আমাকে,
জিতের বর্ষায় আমি ভিজে গেছি সেগুনমঞ্জরী
চলো এ–শহর ছেড়ে দূরে যাই, ঘাটের রানায়
পা ছড়িয়ে বসবে তুমি, আমি পা চুম্বন করে যাবো !
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
' আমাকে জাগাও ' বইমেলা-১৯৮৯
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।