সে কবে বৈশাখ পাবে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
গোধূলির আলো এসে পড়েছে টেবিলে
আজই তুমি শেষ চিঠি দিলে
ইশারায় ভরা
এ-প্রেম তোরঙ্গ বুঝি হলো বন্ধ করা!
পৌষের শেষে
প্রাণের প্রয়াণ, তাও ব্যথারই উদ্দেশে
ব্রাহ্মী লিপি মাখা
সে কবে বৈশাখ পাবে স্নিগ্ধ হাতপাখা?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।