চতুর্দশপদী কবিতাবলী -৮৪
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটি গ্রন্থের মতাে জানি তারে, বিক্রয়বর্জিত
কবিতার গ্রন্থসম। তথাপি যােগ্যতা বারে—বারে
পুনরভ্যুত্থিত চিত্তে বাগিচার হৈমন্তীলতায়
আনে বিস্ময়ের সেরা স্পন্দন আলােকে -
অন্ধকারে এমন বিশ্বাসময় সুরভিরও এমন আধার
কোনােদিন দেখি নাই প্রিয় যবে ছিলেন বিদেশ
তখনাে ফুলের পাশে বিস্ফোরণ হতে ভ্রমরের
বিদায়, ধ্বংসের মতাে মনোেমাঝে নিতাম জড়ায়ে।
তােমাদের প্রতিভাত নিশ্চেষ্টতা আমারে সাজায়
অমূলতরুর মতাে — ময়ূর বলিয়া পাখি নাই
একদিন জানিয়াছি, ফলেই না ময়ূর সুন্দর !
সেদিকে, সুঠাম সাতটি রাজহাঁস বিপর্যস্ত হলে
ময়ূর জাগেন পূর্বতলীয় বনের, সােপানের
বাল্যপ্রিয় বকুলের ছায়ায়, মৃত্যতে নিন্দিত॥
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।