স্থায়ী
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
রেখেছিলাম পদচ্যুত নূপুরখানি
যখন তুমি চাইবে জানি
অনন্যোপায় — দিতেই হবে
অনুভবে
অবিনশ্বর থাকবে কেবল পা দু'খানি।
নূতন জন্ম হয়েছে যার চণ্ডালিকা
সে দিতে চায় লিখনিকা
মরণপ্রিয় — যেতেই হবে
অনুভবে
আভূমিতল থাকবে তােমার পা দুখানি॥
কাব্যগ্রন্থ -
‘ধর্মে আছো জিরাফেও আছো '
[দেশ ॥ ১৫ জুন ১৯৬৩]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।