যেখানে দাঁড়াই, ভুল
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যেখানে দাঁড়াই, দেখি, ভুল দাঁড়িয়েছি !
শিশুকাল থেকে এই দাঁড়ানোর জন্যে করে ত্রস্ত হাঁকুপাঁকু
কেমন দাঁড়াতে শেখা ঐ মঞ্চে, ডুবোঘরে, মাঠে–
মানুষের পাশাপাশি, মানুষের দূরত্বে ও কাছে,
কেমন দাঁড়াতে শেখা সরূসৃপ, লতার মতন !
দুঃখ? দুঃখবোধ নিয়ে বিলাস করেন গল্পে রাজা
ধনকুবেরের দুঃখে কাঁদে দেশ, দিল্লির কোকিল–
কাক নয়, পক্ষী নয় আর কাঁদে ব্রাষ্মণ শকুনি ।
যেখানে দাঁড়াই, দেখি, ভুল দাঁড়িয়েছি ।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।