ঝাউ গাছের পাতা
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
ঝাউ গাছের পাতা, তুমি স্বপ্ন হয়ে আসো
ঝাউ গাছের পাতা, তুমি কাকে ভালোবাসো?
ঝাউ গাছের পাতা, তুমি পাখির ডানা হবে?
ঝাউ গাছের পাতা, আমি হারিয়ে গেছি কবে!
ঝাউ গাছের পাতা, তুমি নদী হতে জানো?
ঝাউ গাছের পাতা, একটু দখিন বাতাস আনো।
ঝাউ গাছের পাতা, তুমি শুধুই অঙ্ক কষ?
ঝাউ গাছের পাতা, তুমি একটু পাশে বসো।
ঝাউ গাছের পাতা, তুমি উড়তে জানো, ঘুড়ি?
ঝাউ গাছের পাতা, তুমি মন করেছ চুরি।
ঝাউ গাছের পাতা, আমি স্বপ্ন দেখি খুব
ঝাউ গাছের পাতা, আমি ডুব দিতে চাই, ডুব।
ঝাউ গাছের পাতা, আমি হব নদীর মাঝি
ঝাউ গাছের পাতা, আমি তোমার শর্তে রাজি।
ঝাউ গাছের পাতা, চলো চাঁদের আলো মাখি
ঝাউ গাছের পাতা, এসো, হাতটা হাতে রাখি…
ঝাউ গাছের পাতা, তুমি কাকে ভালোবাসো?
ঝাউ গাছের পাতা, তুমি পাখির ডানা হবে?
ঝাউ গাছের পাতা, আমি হারিয়ে গেছি কবে!
ঝাউ গাছের পাতা, তুমি নদী হতে জানো?
ঝাউ গাছের পাতা, একটু দখিন বাতাস আনো।
ঝাউ গাছের পাতা, তুমি শুধুই অঙ্ক কষ?
ঝাউ গাছের পাতা, তুমি একটু পাশে বসো।
ঝাউ গাছের পাতা, তুমি উড়তে জানো, ঘুড়ি?
ঝাউ গাছের পাতা, তুমি মন করেছ চুরি।
ঝাউ গাছের পাতা, আমি স্বপ্ন দেখি খুব
ঝাউ গাছের পাতা, আমি ডুব দিতে চাই, ডুব।
ঝাউ গাছের পাতা, আমি হব নদীর মাঝি
ঝাউ গাছের পাতা, আমি তোমার শর্তে রাজি।
ঝাউ গাছের পাতা, চলো চাঁদের আলো মাখি
ঝাউ গাছের পাতা, এসো, হাতটা হাতে রাখি…
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।