নারী মানে
কবিতাটি তারিখে Babul Howlader লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
নারী মানে মায়ের জাতি
সালাম জানাই শত,
নারী মানে সম্মান জানাই
আমি অবিরত।
নারী মানে নতুন সকাল
নতুনত্বের আশা,
নারী মানে আমার মুখে
প্রথম শেখা ভাষা।
নারী মানে আশার আলো
ছড়ায় ভুবন জুড়ে,
নারী মানে মা শব্দটা
মনের মাঝে ঘুরে।
নারী মানে প্রথম বলা
আদো আদো কথা,
নারী মানে ভুলিয়ে দেয়া
শতশত ব্যথা।
নারী মানে যুদ্ধে যেতে
সাহস দেয়া মানুষ,
নারী মানে খুশি মনে
উড়িয়ে দেই ফানুষ।
নারী মানে 'নারী দিবস'
মনে পুষে রাখা,
নারী মানে মনের ভেতর
সুখের ছবি আঁকা।
নারী মানে দুঃসময়ে
পাশে পাশে থাকা,
নারী মানে হৃদয় মাঝে
আগলে ধরে রাখা।
নারী মানে স্বাধীনতা
অনেক ভালোবাসা,
নারী মানে ছোটো ছোটো
অভিমানে ভাসা।
লেখা: ০১/০৩/২০২২ খ্রি.।
সালাম জানাই শত,
নারী মানে সম্মান জানাই
আমি অবিরত।
নারী মানে নতুন সকাল
নতুনত্বের আশা,
নারী মানে আমার মুখে
প্রথম শেখা ভাষা।
নারী মানে আশার আলো
ছড়ায় ভুবন জুড়ে,
নারী মানে মা শব্দটা
মনের মাঝে ঘুরে।
নারী মানে প্রথম বলা
আদো আদো কথা,
নারী মানে ভুলিয়ে দেয়া
শতশত ব্যথা।
নারী মানে যুদ্ধে যেতে
সাহস দেয়া মানুষ,
নারী মানে খুশি মনে
উড়িয়ে দেই ফানুষ।
নারী মানে 'নারী দিবস'
মনে পুষে রাখা,
নারী মানে মনের ভেতর
সুখের ছবি আঁকা।
নারী মানে দুঃসময়ে
পাশে পাশে থাকা,
নারী মানে হৃদয় মাঝে
আগলে ধরে রাখা।
নারী মানে স্বাধীনতা
অনেক ভালোবাসা,
নারী মানে ছোটো ছোটো
অভিমানে ভাসা।
লেখা: ০১/০৩/২০২২ খ্রি.।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
নারী মানে স্বাধীনতা অনেক ভালোবাসা, নারী মানে ছোটো ছোটো অভিমানে ভাসা। বেশ ভালো লিখেছেন
তন্ময় • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।