কবিতা লেখার ক্লান্তি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কবিতা লেখার ক্লান্তি আমি আর বইতে পারবো না
তার চেয়ে এই ভালো ধুলোমাখা মণ্ডপের শপ্
গুছিয়ে সনেটে তোলা, মহাপ্রভু গেছেন রোদ্দুরে জুড়োতে পাথর তাঁর ...
এইমাত্র লুট হয়ে গেলো
মহাপ্রভুতলা শান্ত, ভক্তেরা সুন্দর, ছুটি নিই
আমাকে মঞ্জুর করো, আর্জিপত্রে টিপছাপ দাও আমি শপ গুছিয়ে রেখেছি
সনেটের মতো শক্ত, এক বছর বাদে বোধ্য হবে
এবং মজুরি আমি নিতে এসে তছনছ আগুনে,
পুড়ে মরবো ... শান্তি শান্তি
কবিতা লেখার ক্লান্তি কিছুতেই বইতে পারবো না॥
কাব্যগ্রন্থ
'অঙ্গুরী তোর হিরণ্যজ '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।