দেখতে হবে গোলাপ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমি একটি সরল সুতোয় মালা গাঁথবো ভেবেছিলাম
কিন্তু, সুতো বস্তা পচা!
অতএব যা করতে হলো— গিঠে - গাঁটে,
ফুলগুলি সব একই স্থানে রইলো ব্যাকুল,
মধ্যমণি হয়তো গোলাপ প্রস্ফুটিত,
একার হাতে যতেক সেনা জবুস্থবু—
ডাইনে বাঁয়ে আসতে তারা পারছে না আর।
অমনি থাকুক। মালায় জমুক বিশেষত্ব
সরল সুতোয় জব্দ মালার বিশেষত্ব
এতেই হবে। এতেই সবার দিন ফুরাবে
শুধু গোলাপ, ফঙ্গবেনে, না ঝরে যায়
দেখতে হবে। দেখতে হবেই।
কাব্যগ্রন্থ
'কক্সবাজারের সন্ধ্যা'
৯ আগস্ট ১৯৮৩
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।