একটি ঝরা পাতা
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
শুকিয়ে যাওয়া লতার মত বিবর্ণ
আর চুপসে গেছে তোমার দেহ লতা।
বুঝতে পারছি তুমি ঝরে পড়ছ ,
ঝরে পড়া পান্ডুর পাতার মত।
ঝরা পাতা মাড়িয়ে অনেকেই সুখ পায় ,
ঝরা পাতায় যে মর্মরের সঙ্গীত বেজে উঠে।
কিন্তু কেউ তো জানেনা ওটা যে ঝরা পাতার কান্না।
এমনিতে ঝরা পাতা ,
ঝরে পড়ে থাকে বিরহ শোকে ,
তারপর পায়ের চাপায় পিষ্ট ভেঙ্গে চুরচুর।
কিন্তু এই ঝরা পাতা মাড়াতে যে ভিষণ ভালো লাগে ,
উনুনে জ্বলে ও ভালো।
আসলে কেউ কেউ অন্যের সুখের জন্য ,
ঝরে পরে ও নিজেকে এভাবে নি:শেষ করে দেয়।
তোমার মাঝে আমি এমনি এক ঝরা পাতা দেখছি।
আজ তোমায় মাড়িয়ে সুখ লুটছে সকল।
তারপর উনুনে ই হয়ত হবে তোমার শেষকৃত্য ।
তোমায় ভালোবেসে তোমার উপরে ছড়িয়ে দেবে,
কিছু ঝরা ফুল।
এই তোমার সান্তনা ,
তোমার বিদায়ী সংবর্ধনা ।।
আর চুপসে গেছে তোমার দেহ লতা।
বুঝতে পারছি তুমি ঝরে পড়ছ ,
ঝরে পড়া পান্ডুর পাতার মত।
ঝরা পাতা মাড়িয়ে অনেকেই সুখ পায় ,
ঝরা পাতায় যে মর্মরের সঙ্গীত বেজে উঠে।
কিন্তু কেউ তো জানেনা ওটা যে ঝরা পাতার কান্না।
এমনিতে ঝরা পাতা ,
ঝরে পড়ে থাকে বিরহ শোকে ,
তারপর পায়ের চাপায় পিষ্ট ভেঙ্গে চুরচুর।
কিন্তু এই ঝরা পাতা মাড়াতে যে ভিষণ ভালো লাগে ,
উনুনে জ্বলে ও ভালো।
আসলে কেউ কেউ অন্যের সুখের জন্য ,
ঝরে পরে ও নিজেকে এভাবে নি:শেষ করে দেয়।
তোমার মাঝে আমি এমনি এক ঝরা পাতা দেখছি।
আজ তোমায় মাড়িয়ে সুখ লুটছে সকল।
তারপর উনুনে ই হয়ত হবে তোমার শেষকৃত্য ।
তোমায় ভালোবেসে তোমার উপরে ছড়িয়ে দেবে,
কিছু ঝরা ফুল।
এই তোমার সান্তনা ,
তোমার বিদায়ী সংবর্ধনা ।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
চমৎকার ভাবনার দারুণ সৃষ্টি।
সাখাওয়াৎ আলম চৌধুরী • ২৮/৫/২০২৬
অসংখ্য ধন্যবাদ অশোক মল্লিক দাদা আপনাদের অনুপ্রেরণা আর শুভেচ্ছা আমার আগামীর ইন্ধন।
জাবেদ এ ইমন • ২৮/৫/২০২৬
অসাধরন চিত্রকল্পের সঙ্গে কবির কল্পনার আতর মেখে কবিতাটি অতিব মনোহর হয়ে উঠেছে | সুভেচ্ছা নেবেন জাবেদ এ ইমন!
অশোক মল্লিক • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।