তনু
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
ওই তনুখানি তব আমি ভালোবাসি ।
এ প্রাণ তোমার দেহে হয়েছে উদাসী।
শিশিরেতে টলমল ঢলঢল ফুল
টুটে পড়ে থরে থরে যৌবন বিকাশি ।
চারি দিকে গুঞ্জরিছে জগৎ আকুল ,
সারানিশি সারাদিন ভ্রমর পিপাসী ।
ভালোবেসে বায়ু এসে দুলাইছে দুল ,
মুখে পড়ে মোহভরে পূর্ণিমার হাসি ।
পূর্ণ দেহখানি হতে উঠিছে সুবাস ।
মরি মরি কোথা সেই নিভৃত নিলয়
কোমল শয়নে যেথা ফেলিছে নিশ্বাস
তনুঢাকা মধুমাখা বিজন হৃদয় ।
ওই দেহখানি বুকে তুলে নেব বালা ,
পঞ্চদশ বসন্তের একগাছি মালা ।।
(কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
এ প্রাণ তোমার দেহে হয়েছে উদাসী।
শিশিরেতে টলমল ঢলঢল ফুল
টুটে পড়ে থরে থরে যৌবন বিকাশি ।
চারি দিকে গুঞ্জরিছে জগৎ আকুল ,
সারানিশি সারাদিন ভ্রমর পিপাসী ।
ভালোবেসে বায়ু এসে দুলাইছে দুল ,
মুখে পড়ে মোহভরে পূর্ণিমার হাসি ।
পূর্ণ দেহখানি হতে উঠিছে সুবাস ।
মরি মরি কোথা সেই নিভৃত নিলয়
কোমল শয়নে যেথা ফেলিছে নিশ্বাস
তনুঢাকা মধুমাখা বিজন হৃদয় ।
ওই দেহখানি বুকে তুলে নেব বালা ,
পঞ্চদশ বসন্তের একগাছি মালা ।।
(কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।