অপেক্ষা
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এই নদী তীরে
পথ চেয়ে তবু আমি আজও বশে আছি
চোখ জ্বেলে তারা গুনি সারা রাত ধরে।
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এই সীমানায়
তবু আমি চিঠি লিখি বাতাসের গায়ে
সব চিঠি মুছে যায় ভুল ঠিকানায়।
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এই কুঁড়ে ঘরে
তবু আমি ঝাঁট দিই নিকানো উঠোন
বেছে বেছে ফুল তুলে গেঁথে রাখি মালা
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এত দিন পরে
তবু আমি সারা রাত ফোন খুলে রাখি
যদি আসে মিসড কল এই অবেলায়…
ফিরবে না কোনোদিন এই নদী তীরে
পথ চেয়ে তবু আমি আজও বশে আছি
চোখ জ্বেলে তারা গুনি সারা রাত ধরে।
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এই সীমানায়
তবু আমি চিঠি লিখি বাতাসের গায়ে
সব চিঠি মুছে যায় ভুল ঠিকানায়।
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এই কুঁড়ে ঘরে
তবু আমি ঝাঁট দিই নিকানো উঠোন
বেছে বেছে ফুল তুলে গেঁথে রাখি মালা
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এত দিন পরে
তবু আমি সারা রাত ফোন খুলে রাখি
যদি আসে মিসড কল এই অবেলায়…
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।