প্রিয় রামকিঙ্করদাদাকে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কোথাকার তরবারি কোথায় রেখেছে?
এই হিংসা, এই পাপ মরকতমণির সংহার
কে রেখেছে?--- লুকিয়ে রেখেছে।
ভালােবাসা-অচ্ছােদসরসী!
স্নান গান রূপবান মেঘে
কার অন্ধকার থেকে কে যে চলে ঋলিত আবেগে আগুপিছু
তার অন্ধকার থেকে সে তাে চলে স্বলিত আবেগে মৃত্তিকার !
কোথাকার তরবারি কোথায় রেখেছে?
রাখা তাে উচিত ছিলাে---তরবারি সঙ্কোচে মিনারে
রাখা তাে উচিত ছিলাে---তরবারি হৃদয়কিনারে
রাখা তাে উচিত ছিলাে।
কোথাকার তরবারি কোথায় রেখেছে?
এখানে উচিত এই তরবারি, যা কোনো হিংসার
অনগম্য, হিংসা থেকে সে গেলাে পশ্চিম
সেগুনের কাছে, যার দয়া নেই, মায়া নেই, মনুষ্যত্ব নেই সেই সেগুনের কাছে---
কোথাকার তরবারি কোথায় রেখেছে?
সেই তরবারি তার মাথার উপরে ঘরবাড়ি
সে যদি নেভায় কিছু নিভে যায়, নিভে যেতে থাকে
পারস্পর্যহীন মেঘ জল দেয়, জলও না দেয়---
বেঁচে থাকে।
কিছুই দেয় না তাকে বেঁচে থাকে---বেঁচেও কি হয়?
কাক বেঁচে থাকে---শুধু কাক বেঁচে থাকে।
কাব্যগ্রন্থ --
"কোথাকার তরবারি কোথায় রেখেছে "
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।