চতুর্দশপদী কবিতাবলী - ২১
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
অনন্তসাগরে ভেসে যায় আজি সকালে-ভাসানাে
তরী, হে আমার তরী — আমারে কে বিকালবেলায়
বলে গেলাে, ক্ষয়হীন নিবিড় সুষমা ঘরে আনাে
প্রান্তরে তােমার একী বসে থাকা, স্মরণ-অতীত?
আমি কি তােমারই প্রতি ভাসিয়েছিলাম তরীখানি
হে নূতন জন্মভূমি, লক্ষ্যহারা কুটজ ফুলের
হে নূতন, দেশহীন পারাবার-প্রভৃতি সন্ধানী
আমার তরীর চেয়ে দীর্ঘ ও ব্যাপক তরী আছে।
সমষ্টির কাছে আমি শূন্যহাতে কীভাবে দাঁড়াই?
নির্লিপ্তি তােমার সাজে, অতিরিক্ত দেহপরবশ
আমি কি আমার চেয়ে কোনাে বড় দেহতে মিশাবাে?
অথবা, কোথাও স্বেচ্ছাচার বলে সত্য কিছু নাই
পরাধীন ভালােবাসা, এমন কি সাগরের জল
নিতেও না পারে ঐ তরীখানি , কিংবা নিতে পারে।
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।