যেদিন তুমি হবে কাজী
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
যেদিন রোজ হাশরে করতে বিচার
তুমি হ'বে কাজী,
সেদিন তোমার দীদার আমি
পাব কি আল্লাজী।।
সেদিন না-কি তোমার ভীষণ কাহহার-রুপ দেখে'
পীর পয়গম্বর কাঁদবে ভয়ে 'ইয়া নফসি' ডেকে'
সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে।
আমি তোমায় দেখে হাজার বার দোজখ্ যেতে রাজি।।
যে রুপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ,
দোজখ্ কি আর ছুঁতে পারে পবিত্র তার দেহ।
সেহোক না কেন হাজার পাপী, হোক না বে-নামাজী।।
ইয়া আল্লাহ্ , তোমার দয়া কত, তাই দেখাবে ব'লে
রোজ হাশরে দেখা দিবে বিচার করার ছলে।
প্রেমিক বিনে কে বুঝিবে তোমার এ কারসাজি।।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।