দুঃখী গাছ, পাতাশূন্য গাছ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
গাছে কোনাে পাতা নেই, এলােমেলাে ডালপালা আছে
ছিলাে পাতা, উড়ে-পুড়ে গেছে, প্রকৃত সময়ে গেছে, ঠিকমতাে গেছে
যেভাবে সমস্ত পাতা চলে যায়, সেইভাবে গেছে কোনরূপ অন্যথা করেনি।
বাধ্য ছেলেটির মতাে চলে গেছে স্কুল ছুটি হলে
আগে-পরে নয়, ঠিক ছুটি হলে—গুলতানি করেনি, চলে গেছে।
ডালাপালা আছে, আছে সবুজ নীরব রক্ত, দৃশ্যে বিষণ্ণতা
বিশেষত কিছু গাছে এখন অসহ্য ফুল ধরে
তাই কষ্ট হয়, তার যে-ই দ্যাখে অদূরে দাঁড়িয়ে
কলকাতার পটভূমি জুড়ে এই হেমন্ত-পীড়িত
দুঃখী গাছ, পাতাশূন্য গাছ ..
এলােমেলাে ডালপালা আছে।
কাব্যগ্রন্থ:
"কিছু মায়া রয়ে গেলো"
ধানসিঁড়ি, গ্রীষ্ম ১৯৭৯
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।