সোনালু ফুলে জৌলুস মরীচিকার বিনির্মাণে প্রদাহ
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
তুমি ছিলে বিদ্রুপ,
ক্ষয়ে যাওয়া সময়ে; মেঘ বালিকার অবহেলার মতো
দেখেও না দেখার ভান ধরে
আকাশের গায়ে গায়ে নীলের গুহায় পালিয়ে বেড়ানো
বৈশাখের রৌদ্র তাপে
সোনালু ফুলে জৌলুস মরীচিকার বিনির্মাণে প্রদাহ;
অবিনাশী যন্ত্রণা
আহাম্মকের মতো বুকের খাঁজে দিয়ে বসত
বয়ঃসন্ধির শিকড় গজিয়েছে
এখন তার বিস্তর প্রতাপ সমভূমির আহার্য্য পানে
জীবন সমীপে
রেখেছি দ্রোহ
কোথায় সেই বিদ্রুপ আলখেল্লা?
যাবর কাটায় যখন স্বাদ বেড়ে যায়
তাই হয়তো সয়ে গেছে যন্ত্রনা মৌলিক সুখ
১৪২১@১৩ বৈশাখ, গ্রীষ্মকাল।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।