রবীন্দ্রনাথ
সনেটটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
পাঠের সহজ মুখ শিক্ষার অঙ্গনে
শিশুতোষ কাব্যগাঁথা কল্পলোক ছন্দে
ভাষার উচ্ছ্বাস সিন্ধু সাহিত্য কথনে
পিঠে ব্যাগ শিশুটিও উদ্বেল রবীন্দ্রে।
বাঙালীর জাগরণ বাংলার বিকাশ
পশ্চিমী অনুকরণে নিজস্ব হারায়
‘সঞ্চয়িতা’ তবুও তো যুগের প্রকাশ
রবীন্দ্র সঙ্গীত সুর প্রাণ খুঁজে পায় ।
বাঙালীর মুখে মুখে কত কথা বলো
চোখের দৃষ্টিকে তুমি করো জাগরিত
ভাষার দিশাতে তুমি জ্বেলে কত আলো
বাংলার অন্তর জুড়ে হও অবারিত।
রবীন্দ্র জীয়ন কাঠি লাগুক এ প্রাণে
বিশ্ব মাঝে বাংলা মুখ বাঁচুক সম্মানে।
শিশুতোষ কাব্যগাঁথা কল্পলোক ছন্দে
ভাষার উচ্ছ্বাস সিন্ধু সাহিত্য কথনে
পিঠে ব্যাগ শিশুটিও উদ্বেল রবীন্দ্রে।
বাঙালীর জাগরণ বাংলার বিকাশ
পশ্চিমী অনুকরণে নিজস্ব হারায়
‘সঞ্চয়িতা’ তবুও তো যুগের প্রকাশ
রবীন্দ্র সঙ্গীত সুর প্রাণ খুঁজে পায় ।
বাঙালীর মুখে মুখে কত কথা বলো
চোখের দৃষ্টিকে তুমি করো জাগরিত
ভাষার দিশাতে তুমি জ্বেলে কত আলো
বাংলার অন্তর জুড়ে হও অবারিত।
রবীন্দ্র জীয়ন কাঠি লাগুক এ প্রাণে
বিশ্ব মাঝে বাংলা মুখ বাঁচুক সম্মানে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।