অনন্যা অনামিকা
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
লিখেছিলাম কোন এক বসন্ত সন্ধ্যায়
গোধুলির রক্তিম আভা ঝিলের জলে মিশে
যবে গড়ে তুলেছিল অপরূপ এক
আলো আঁধারির খেলা,
লিখেছিলাম, মাকে ঘিরে
সুখ স্বপ্ন ভরা অনাগত জীবনের
কল্পিত রূপ রেখায়
ছোট্ট একটি কবিতা।
সে কবিতা খানি আজো
সযতনে লুকিয়ে রেখেছি
স্মৃতির পাতায় হয়নি তোমারে বলা।
যা আজো ঝিলের নির্জন জলে
ঘূর্ণায়মান পানি পোকার মত
মনের মধ্যে দিগভ্রান্ত হয়ে ঘুরছে অবিরত।
তার পর একদিন তুমি
সহসা কোন এক ভুলে
সুদূর দিগন্তের পানে ছিটকে চলে গেছ
কোন অজানা নক্ষত্রের টানে
আমার কক্ষপথ ছেড়ে।
আর আমি আজো
অস্তাচলগামী সূর্যের মত
নিশ্চল বিবর্ণ মোহাবিষ্ট হয়ে
হাতড়ে ফিরছি কালের বিস্মৃত অতলে
হারিয়ে ফেলা তোমার অস্তিত্ব
মনের মণিকোঠায় আঁকড়ে ধরে
তোমাকে ঘিরে লেখা
না বলা সেই কবিতাটিরে।
গোধুলির রক্তিম আভা ঝিলের জলে মিশে
যবে গড়ে তুলেছিল অপরূপ এক
আলো আঁধারির খেলা,
লিখেছিলাম, মাকে ঘিরে
সুখ স্বপ্ন ভরা অনাগত জীবনের
কল্পিত রূপ রেখায়
ছোট্ট একটি কবিতা।
সে কবিতা খানি আজো
সযতনে লুকিয়ে রেখেছি
স্মৃতির পাতায় হয়নি তোমারে বলা।
যা আজো ঝিলের নির্জন জলে
ঘূর্ণায়মান পানি পোকার মত
মনের মধ্যে দিগভ্রান্ত হয়ে ঘুরছে অবিরত।
তার পর একদিন তুমি
সহসা কোন এক ভুলে
সুদূর দিগন্তের পানে ছিটকে চলে গেছ
কোন অজানা নক্ষত্রের টানে
আমার কক্ষপথ ছেড়ে।
আর আমি আজো
অস্তাচলগামী সূর্যের মত
নিশ্চল বিবর্ণ মোহাবিষ্ট হয়ে
হাতড়ে ফিরছি কালের বিস্মৃত অতলে
হারিয়ে ফেলা তোমার অস্তিত্ব
মনের মণিকোঠায় আঁকড়ে ধরে
তোমাকে ঘিরে লেখা
না বলা সেই কবিতাটিরে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।