কেউ নও
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
শূন্যতার সব বােধ আমার সম্পর্কে থেকে গেছে
যেভাবে মানুষ থাকে দেয়ালের উপরে দাঁড়িয়ে
কিছু দেখবে বলে নয় —
এমনি, খেলার প্রতি প্রেমে দেয়ালে দাঁড়ায় আর ছুটোছুটি করে, ভুল করে —
নিজের ছায়াকে ভাবে অন্য কেউ,
অন্যবিধ কেউ শূন্যতার সব বোধ আমার সম্পর্কে থেকে গেছে
এই থাকা, এই সর্বসমর্পণ, এই স্থায়ীভাব
দুঃখের মতন প্রাণ স্পর্শ করে,
গােলযােগ করে পৃথিবীকে মনে হয় ভালােবাসা কষ্টসাধ্য নয়
প্রধান রাস্তায় ঘােরে মানুষের উজ্জ্বল মহিমা
কখনাে দাঁড়িয়ে থাকে, কখনাে বা ঘাসে বসে চলে :
তােমার মুখশ্রী কেন এতদিনে পুরােনাে হলাে না !
তুমি কি মানুষ নও ? মানুষের অন্তর্গত নও ?
পূর্ণ ও শূন্যের যেন কেউ নও — এত স্বাভাবিক।
কাব্যগ্রন্থ :
"অস্ত্রের গৌরবহীন একা" ---
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।