অসচরাচর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সময়ের সাগরের তীরে
আমরা এসেছি ফিরে ফিরে
নৌকায়, শাম্পানে—
সেকথা এদেশে কে না জানে ?
যেভাবে এসেছে ফুলে আলো
সেভাবে বিন্যস্ত থাকা ভালো
অসচরাচর
আমাদেরই বুকে আছে ঘর
সে তবু বাগানে
প্রকৃতিকে মানুষের কথা বলে আজো কানে কানে বহুদিকে নয়—
এভাবে একান্তে যেতে হয়
দুঃখের অতীত
এদেশে পড়েছে ভারি শীত
এবছর —–— ডিসেম্বর মাসে
স্পর্শের উত্তাপটুকু লেগে আছে বাগানের ঘাসে।
অগ্রন্থিত কবিতা
আগন্তুক, ৭. ৭. ১৯৬৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।