প্রেমের মড়া
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
প্রেমের মড়া জলে ভাসে না,
তাই বলে কি ডুবতে পারে নীল সমুদ্রে সারাটি দিন
কিংবা ধবল সাত পাহাড়ে—
প্রেমের মড়া জলে ভাসে না, তাই বলে কি ডুবতে পারে?
চিরকালই ছিলেন তিনি বাতাসে মস্করায় দড়
তাই বলে কি ধরতে পারলেন?মৃত্যু যে তাঁর চেয়েও বড়ো
চিরকালই ছিলেন তিনি বাতাসে মস্করায় দড়
এবং তাঁহার সকল ফন্দি – ফাঁদ পেতে সেই লক্ষ্মী ধরা,
ধরতে গিয়েই সম্মুখে কোন্ ব্যাধ দাঁড়ালো আঁধার-করা গাত্রবরণ,
হলদে মুঠি, ভুবন-মহল তাঁর প্রহরা
এবার যখন আসতে হবে এক খাঁচা উন্মুক্ত করে
আরেক খাঁচায় ছোলার বাটি ঠুরে খেতে
শান্ত ভোরে আসতে হবে যখন আমায় তোমরা এসো হাতটি ধরে
প্রেমের মড়া জলে ভাসে না,
তাই বলে কি ডুবতে পারে নীল সমুদ্রে সারাটি দিন
কিংবা ধবল সাত পাহাড়ে— প্রেমের মড়া জলে ভাসে না,
তাই বলে কি ডুবতে পারে?
কাব্যগ্রন্থ :
'ভাত নেই,পাথর রয়েছে'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।